///

হবিগঞ্জের বানিয়াচং হতে আপহরণকারী আটক ভিকটিম উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ

9 mins read

তথ্য প্রযুক্তির সহায়তায় সিলোটের হবিগঞ্জের বানিয়াচং হতে জৈন্তাপুর হতে অপহরণকৃত ভিটটিমকে উদ্ধার এবং অপহরনকারীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ৷

অভিযোগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ১ ঘটিকার সময় উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পশ্চিম ছটি) গ্রামের রাস্তা উপর দিৃযে বাড়ী ফেরার পথে প্রলোভন দেখিয়ে ৫ম শ্রেনী পড়ুয়া স্কুল ছাত্রীকে অপহরণ করা হয় ৷ অপহরনের ঘটনায় অপহৃতের পিতা বাদী হয়ে জৈন্তাপুর থানায় অভিযোগ দায়ের করে ৷ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ মামলা রেকর্ড করে এবং সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এর দিক নির্দেশনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমেদের সহায়তায় তথ্য প্রযুক্তির তথ্য প্রযুক্তি ব্যবহার করে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলাধীন বানিয়াচং উপজেলা বড়ইউরি ইউনিয়নের শান্তিনগর গ্রামে অবস্থান নিশ্চিত করে পুলিশ ৷ পরে অপহরনকারীকে আটক এবং ভিকটিমকে উদ্ধার করতে জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) সাহিদ মিয়া অভিযান পরিচালনা করে শনিবার (১৫ অক্টোবর) বিকাল ২টায় ভিকটিমকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করে জৈন্তাপুর থানায় নিয়ে আসেন ৷ আটক অপহরনকারী হল- গোয়াইনঘাট উপজেলার ৯নম্বর ডৌবাড়ী ইউনিয়নের নিহাইন গ্রামের মইন উদ্দিনের ছেলে আল আমিন (২০) ৷ এছাড়া মামলায় উল্লেখিত অপর দুই সহযোগিকে আটক করেত অভিযান অব্যহত রয়েছে ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপহরনকারীর অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনার মাধ্যমে ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসা হয় ৷ তাদেকে ররিবার (১৬ অক্টোবর) আদালতে প্রেরণ করা হবে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version