////

হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট কাল

8 mins read

হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে প্রশাসনিক হয়রাণী ও অবৈধ যানবাহন বন্ধের দাবিতে আগামী কাল শুক্রবার সকাল থেকে হবিগঞ্জে বাস চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ মটরমালিক গ্রুপের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

জেলা মটরমালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী বলেন, হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে বাস চলাচলের ক্ষেত্রে নবীগঞ্জ প্রশাসন বাঁধা প্রদান করছে। যানজটের অজুহাতে সরকার নির্ধারিত স্থান ছালামতপুরে বাস নিয়ে যেতে দিচ্ছে না। এছাড়া সড়কে অবৈধ যানবাহনের কারণেও বাস গুলো বিভিন্নভাবে হয়রাণির শিকার হচ্ছে। তাই আগামীকাল শুক্রবার সকাল থেকে জেলা মটরমালিক গ্রুপের আওতাধিন সকল বাস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হবিগঞ্জ জেলা মটর মালিক গ্রুপ একটি অরাজনৈতিক সংগঠন। তবে এই সংগঠনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা রয়েছে। আমরা কোন রাজনৈতিক কর্মসুচি বা কর্মকাণ্ডে নাই। আমরা ব্যবসায়িক কর্মকাণ্ডে রয়েছি।

অভিযোগের বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহারীয়ার বলেন, আমি যোগদানের পূর্বেই শহরে যেন বাস না ঢুকে এ জন্য ইউএনও, উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং পরিবহণ নেতাদের মধ্যে বৈঠক হয়েছিল। সেখানে তারা যেন বাস নিয়ে শহরে প্রবেশ না করে এর জন্য অনুরোধ করা হয়। এরপরও গতকাল তারা শহরে বাস নিয়ে ঢুকার চেষ্টা করে।

তিনি বলেন, এমনিতেই শহরে প্রচুর জ্যাম থাকে। তাই কোন ভাবে শহরে বাস ঢুকতে দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version