
হবিগঞ্জের চুনারুঘাট দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিথুন দাশ নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মিথুন দাশ শায়েস্তাগঞ্জের একটি কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিল। সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, বিকেলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি উদ্যানে থেকে চুনারুঘাটগামী একটি মোটরসাইকেলে সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি সাইকেলের সাতছড়ি সড়কের চানপুর বাগানের নিকট সংঘর্ষে ঘটনাস্থলেই মিথুন দাশ মারা য়ায়। খবর পেয়ে পুলিশ আহত ৩জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে আহত ৩ জনের অবস্থায় আশঙ্কাজনক।


