///

হবিগঞ্জে যাত্রীবাহি বাস উল্টে নিহত ৩

5 mins read

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবলে একটি যাত্রীবাহি বাস উল্টে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিকতাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সিলেট থেকে হবিগঞ্জগামী বিরতীহীন পরিবহনের একটি যাত্রীবাহি বাস মহাসড়কের বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় আসলে চালক নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকারিয়া হায়দার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে ৩ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে প্রেরণ করেছে।
রাতে এ রিপোর্ট লেখা পর্যান্ত উদ্ধার কাজ চলছে। তবে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version