///

হবিগঞ্জে র‌্যাবের হাতে ভূয়া র‌্যাব গ্রেফতার

9 mins read

হবিগঞ্জের চুনারুঘাট থেকে র‌্যাব পরিচয়ে প্রতারণার অভিযোগে ইমান আলীকে(৩৯) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ সোমবার দুপুরে (২০ ফেব্রুয়ারি) র‌্যাব-৯ এর হবিগঞ্জ সিপিসি-১ এর একটি দল চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকার পুরাতন হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমান আলী চুনারুঘাট উপজেলার লালকেয়ার গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সিপিসি-১ এর লে. কমাণ্ডার মোহাম্মদ নাহিদ হাসান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

লে. কমাণ্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, চুনারুঘাট উপজেলার আনন্দপুর গ্রামে গত ২৯ জানুয়ারি লিটন পালের বাড়ীতে অভিযুক্ত ইমান আলী শ্রীমঙ্গল ক্যাম্পের র‌্যাব পরিচয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য যায়।

ইমান আলী লিটন পালকে বলেন, তার ছোট ভাই মিঠুন পাল একজন ইসলাম ধর্মের মহিলাকে বিয়ে করেছেন। এজন্য লিটন পালের কাছে মোটা অংকের টাকা দাবি করে। পরদিন জনৈক লিটন পাল এর ছোট ভাই মিঠুন পালের বৌভাত অনুষ্ঠান ছিল। সেই ভয়ে টাকা দিতে সম্মন হন লিটন। গত ১ ফেব্রুয়ারি ইমান আলী র‌্যাব পরিচয়ে মোবাইল ফোনের মাধ্যেমে পুনরায় টাকার জন্য লিটন পালকে ভয় দেখিয়ে হবিগঞ্জ আদালতের সামনে টাকা নিয়ে যেতে বলেন।

ইমান আলীর কথামত লিটন পাল তাকে ১ লাখ টাকা দেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সোমবার চুনারুঘাট থানায় মামলা ও র‌্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে পেয়ে র‌্যাব অভিযান চালিয়ে ইমান আলীকে গ্রেফতার করে।

লে. কমাণ্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গ্রেফতার কৃত ব্যক্তি র‌্যাব সদস্য নন বরং তিনি ভুয়া র‌্যাব সেজেছেন৷ র‌্যাব পরিচয় দানকারী ইমান আলীকে আইনী প্রক্রিয়ায় চুনারুঘাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version