///

হাউদপাড়া-তামাবিল রাস্তার ইট সলিং কাজ পরিদর্শন ইউপি চেয়ারম্যানের

5 mins read

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বিশেষ বরাদ্ধে উপজেলার ফতেপুর (হরিপর) ইউপির হাউদপাড়া হইতে তামাবিল মহা সড়ক পর্যন্ত ১কিলোমিটার সড়কের এইচবিপি হেরিংবন্ড ইট সলিং এর কাজ পরিদর্শন করেন ৫নম্বার ফতেপুর ইউপি চেয়ারম্যান ও ইউপি আ.লীগের সভাপতি মো. রফিক আহমদ ৷ এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ সহ ইউপি আ.লীগের নেতৃবৃন্দ সহ এবং এলাকার বিশিষ্ট জনেরা৷

ইউপি চেয়ারম্যান মো. রফিক আহমদ বলেন, মন্ত্রী মহোদয়ের বিশেষ বরাদ্ধে হাউদপাড়া বাসীর দূর্ভোগ লাগবে সড়কটির ১কিলোমিটার রাস্তায় ইট সলিং কাজ হচ্ছে ৷ মন্ত্রী মহোদয়ের নির্দেশে কাজটি যথা নিয়মে হচ্ছে কিনা ও কাজের গুনগত মান সটিক রাখা হচ্ছে কি না তা পরিদর্শন করছি ৷ পরিদর্শনে কাজের মান সটিক রয়েছে মর্মে প্রতিমান হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version