////

হিজলায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

6 mins read

বরিশালের হিজলা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আনন্দ রেলী, আলোচনা সভা, বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান খান সজলের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মনির হোসেন, বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন খোকন সহ অনেকে।

বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version