///

১৮বছর পর কমিটি পাচ্ছে উপজেলা ছাত্রলীগ 

9 mins read

ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘ ১৮বছর কমিটি না থাকায় অভিভাবকহীন অবস্থায় ছিল ওসমানীনগর উপজেলা ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতৃত্ব।

রবিবার বিকেলে উপজেলার তাজপুর ডাকবাংলায় উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশীদের নিকট থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ শতাধিক জীবনবৃত্তান্ত গ্রহণ করেন। উপজেলা ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, ওসমানীনগর উপজেলা ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের পদপ্রত্যাশীদের নিকট থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। যাছাই বাছাই করে শিগগির ওসমানীনগর ও তাজপুর কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, ২০০২ সালে ফয়সল আহমদ সুমনকে সভাপতি এবং রিংকু পালকে সাধারণ সম্পাদক করে থানা ছাত্রলীগের সর্বশেষ কমিটি গঠন করা হয়। ২০০৫ সালে এই কমিটি ভেঙে দিলে পরবর্তীতে আর কমিটি গঠন করা হয়নি। ফলে নেতৃত্বশূন্য হয়ে পড়ে ওসমানীনগর থানা ছাত্রলীগ।

গত বছরের ১২ অক্টোবর জেলা ছাত্রলীগের সভাপতির দ্বায়িত্বে আসেন ওসমানীনগরের নাজমুল হোসেন। তিনি দ্বায়িত্ব গ্রহনের পর ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদনের আশা জাগে নেতাকর্মীদের মনে। জেলা ছাত্রলীগের সভাপতি মনোনীত হওয়ার পর ওসমানীনগরে সংবর্ধনা সভায় নাজমুল দ্রুত সময়ের মধ্যে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার প্রতিশ্রুতির প্রায় এক বছরে মাথায় কমিটি গঠনের কার্যক্রম শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version