/////

১৯ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকদ্রব্য ও ঔষধ সহ চোরাচালান পণ্য জব্দ

7 mins read

বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের পৃথক পৃথক অভিযানে মাদকদ্রব্য ও ঔষধ সহ চোরাচালান পণ্য জব্দ করা হয়।

৩০ নভেম্বর শনিবার দুপুরে ১৯ বিজিবি ‘জকিগঞ্জ ব্যাটালিয়ন’ প্রেস বিজ্ঞপ্তিতে বিভিন্ন বিওপির অভিযানে চোরাচালান পণ্য আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবি’র জৈন্তাপুর, সুরাইঘাট, লোভাছড়া ও সোনারখেওর বিওপি’র পৃথক পৃথক আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ, চিনি, জুতা, ভারতীয় থ্রিপিস আটক করে।

গত ২৮ ও ২৯ নভেম্বর জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট, ডোনা, লোভাছড়া ও সোনারখেওর বিওপির পৃথক পৃথক আভিযানে মালিক বিহীন অবস্থায় ভারতীয় চা পাতা, চিনি, সুপারি, ২১৯ বোতল ভারতীয় মদ, ভারতীয় পোস্তদানা এবং ৪টি গরু আটক করে।

১৯ বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের নিষ্পত্তির ব্যাপারে বিধি মোতাবেক কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version