//

১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত

9 mins read

সিলেটের ওসমানীনগরে ট্রাকের সাথে টমটমের ধাক্কায় একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নূর মিয়া (৫০)। তিনি উপজেলার কাগজপুরের বাসিন্দা ও দুর্ঘটনা কবলিত টমটমের চালক। অভিযোগ রয়েছে, শেরপুর হাইওয়ে পুলিশের ধাওয়ায় উক্ত টমটম দ্রুত ছুটতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা কবলিত হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের কষেরতল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা প্রশাসনের সুষ্ঠু বিচারের আশ্বাসে দুপুর সাড়ে ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী আলী আহমদ বলেন, আমি দুর্ঘটনা কবলিত স্থানের পাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছিলাম। রাস্তার পাশে একটি খালি টমটম যাত্রীর জন্য দাঁড়িয়ে ছিল।হঠাৎ করে হাইওয়ে পুলিশের একটি গাড়ি শেরপুর দিক থেকে এসে টমটমটিকে ধাওয়া করে, এ সময় টমটম দ্রুত স্থান ত্যাগ করতে চাইলে মহাসড়কে চলমান একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই টমটম চালকের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের এমন আচরণ অমানবিক।

তবে এ ঘটনায় হাইওয়ে পুলিশের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল চন্দ্র দেব। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত স্থান থেকে অনেক দূরে ছিল হাইওয়ে পুলিশের গাড়ি। টমটমকে ধাওয়াও করা হয়নি। বরং টমটমকে ট্রাক ধাক্কা দেবার পর হাইওয়ে পুলিশ ধাওয়া করে স্থানীয় গোয়ালাবাজার থেকে ট্রাকটিকে জব্দ ও তার চালককে আটক করেছে।

ওসমানীনগর থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতাকে বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ব্যাপারে ট্রাক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version