////

ফেঞ্চুগঞ্জে উৎসব মুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে : জেলা প্রশাসক মজিবর রহমান

12 mins read

সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান বলেছেন বলেছেন ফেঞ্চুগঞ্জে উৎসব মুখর পরিবেশে একটি অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন শেষে ফলাফল স্ব স্ব কেন্দ্রেই ঘোষনা করা হবে। কাজেই কোনরূপ শংকিত হবার কোন কারন নেই। তিনি আরো বলেন নির্বাচন শেষ পর্য্যায় এসে কোন ঘটনা বা কোন অভিযোগ নেই এটাই প্রমান করে আমরা ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবো।

গত ১৩ মার্চ ফেঞ্চুগঞ্জে ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীদের সাথে মত বিনিময় সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেছেন। বিশেষ অতিথি সিলেটের পুলিশ সুপার আব্দুল্লা আল মামুন বলেন আপনি যদি সত্যিকারের জনসেবক হন আপনি নির্বাচিত হবেন। ইবিএমে আপনার ভোট আপনি দিতে পারবেন অন্যে দেবার কোন সুযোগ নেই। নির্বাচনে ফলাফল ঘোষনার পর কোন বিজয় মিছিল হবে না। আইন অমান্য করলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বচনকে কেন্দ্র করে আমরা কোন মারামারির দৃশ্য দেখতে চাই না।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার পরিত্রান তালুকদার, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফায়েত হোসেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার এহসানুল কবির ফেরদৌসের সঞ্চালনায় শুরুতে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাথী তৈয়ফুর রহমান শাহীন, ইকবাল আহমদ, আক্তার আলী, মাইজগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুবেদ আহমদ চৌধুরী, মুহিত আহমদ শাহ, আহমেদ বেলায়েত, ঘিলাছড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আমিনুর রহমান জুয়েল, বুরহান উদ্দীন সিন্দু,  উত্তর কুশিয়ারা ইউনিয়নে হাজী লুদু মিয়া, ফজলুর রহমান,  উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জুনেদ আহমদ। সংরক্ষিত ও সাধারন সদস্য পদে যারা বক্তব্য রাখেন পারভেজ আহমেদ, আশিকুল হক, আব্দুল কাইয়ুম, রাসেল আহমেদ টিটু, হাজী আবু মিয়া, রাহেনা খাতুন, ফাতেহা বেগম, মারূফা ফয়সল, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মামুনুর রশীদ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version