/////

চোরাচালানের পণ্য পাচারে নতুন মাধ্যম পর্যটকবাহী বাসতল্লশিতে মিলল ভারতীয় পণ্য, আটক-২

9 mins read
চোরাচালানের পণ্য পাচারে নতুন মাধ্যম পর্যটকবাহী বাস তল্লশিতে মিলল ভারতীয় পণ্য, আটক-২
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেট-তামাবিল মহাসড়কে চোরাচালান পণ্য পাচারে নতুন সংযোজন পর্যটকবাহী বাস। গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানা পুলিশে চেকপোস্টে পর্যটকবাহী বাস তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমানের নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার সম্মুখে চেকপোষ্ট বসিয়ে পর্যটকবাহী শাহ আমানত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪২৯৪) তল্লাশি পরিচালনা করে চোরাচালানের মাধ্যমে ভারতীয় কাবেরী মেহেদি ২৩০ প্যাকেট, সীসা তৈল ৩৬প্যাকেট, পলো লজেন্স ২২ প্যাকেট, বেনজো চকলেট: ৫০ প্যাকেট, ম্যাংগো সাবান ১২ প্যাকেট, নিভিয়া বডি লোশন ১০টি, ওরিও বিস্কুট ১০ প্যাকেট, শনপাপড়ী ১০ প্যাকেট আটক করা হয়। জব্দকৃত পন্যের বাজারমূল্য আনুমানিক ১লক্ষ ২০ হাজার ৮০০ টাকা।
চোরাচালান পণ্য বহনের দায়ে আটক করা হয় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত মনির আহমেদ তৈয়ব উদ্দিন (৪৫), ও গারাংগীরা গ্রামের মৃত ইব্রাহিম ছেলে ইসমাইল (৫৫)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের বিষয় নিশ্চিত করে বলেন, সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মজুদ ও বিক্রির উদ্দেশ্যে পরিবহন করার দায়ে পর্যটকবাহী বাস তল্লাশি করে ভারতীয়পণ্য সহ তাদেরকে আটক করা হয়। বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের ২২ ডিম্বের সোমবার আটককৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version