সুনামগঞ্জের জামালগঞ্জে দুই নৌকার সংঘর্ষ নিখোঁজ তিনজন

 

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের জামালগঞ্জের সুরমা নদীতে বালি বহনকারী নৌকার সংগে বাল্কহেড নৌকার সংঘর্ষে তিনজন মাঝি নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার রাতে জামালগঞ্জ থেকে গজারিয়াগামী একটি বালি বোঝাই নৌকার সংগে বাল্কহেড নৌকার সংঘর্ষ হয়। এতে বালি বোঝাই নৌকাটি সুরমা নদীতে ডুবে যায়। নৌকায় থাকা ৬ জন মাঝির মধ্যে ৩ জন সাতার কেটে তীরে ওঠতে পারলেও অপর তিনজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ রা হলেন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউনিয়নের সেরমস্তপুর গ্রামের রমজান মিয়ার পুত্র টুনাই মিয়া (৫০) কামাল মিয়ার ছেলে হেলাল মিয়া (২২)৷ এবং দিরাই উপজেলার মুরাদপুর গ্রামের এনাম মিয়া (২০) ৷

জামালগঞ্জ উপজেলার লালপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাতের বেলায় বালি বোঝাই ও খালি নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বালি বোঝাই নৌকার তিনজন মাঝি সাতার কেটে তীরে ওঠতে পারলেও অপর তিন জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় বাল্কহেড নৌকার চারজন মাঝিকে আটক করে জামালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version