

সিলেটের গোয়াইনঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দোগে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উক্ত বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন প্রমুখ।
অনুষ্ঠানে ৩ হাজার ৯০০ জন কৃষকের মধ্যে ২ কেজি করে বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ, ২হাজার ২০০ জন কৃষকের মধ্যে বোরো উফশী ধানের বীজ ও ডিএপি-১০ কেজি, এমওপি-১০ করে সার বিতরণ করা হয়।


