//

গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মন্ত্রীর নির্দেশে হাসপাতাল পরিদর্শন

13 mins read

সিলেটের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যখন অসুস্থ্য শিরোনাম সহ বিভিন্ন শিরোনামে স্বচিত্র সংবাদ প্রকাশের পর বিষয়টি সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি দৃষ্টি আকর্ষণ করা হলে তৎক্ষনিক জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ৷


২২জানুয়ারী শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান কামাল আহমদ৷ এসময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সালাহউদ্দিন মিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মমি দাস, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, যুগ্ম সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সুলেমান মিয়া উপস্থিত ছিলেন ৷


পরিদর্শন কালে প্রকাশিত সংবাদের মিল দেখা মিলেছে৷ তাছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন অংশ অপরিস্কার দেখা যায়৷ চেয়ারম্যান বলেন দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল এরিয়াকে আবর্জনা মুক্ত করতে হবে ৷ পরিদর্শকালে হাসপাতালে জনবলকম থাকার বিষয়টি তুলে ধরা হয় ৷ পানি জনিত কারনে হাসপাতালের বেশির ভাগ ওয়াশ ব্লক গুলো আয়রন জমে নোংরা হচ্ছে ৷ হাসপাতালে বিভিন্ন কারন নিয়ে কথা বলেন কর্মকর্তারা ৷


গভীর নলকুল না থাকায় যে পানি ব্যবহার করা হচ্ছে তা হতে আয়রণ সৃষ্টি হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে ৷ এছাড়া নতুন বিল্ডিংয়ের কাজ নিম্ন মানের হওয়ার কারনে পানির টেপ নষ্ট হয়ে পানি পড়ে এগুলো নষ্ট হচ্ছে দেখা যায়৷


উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন, হাসপাতালে অভ্যান্তরে বিশাল একটি পুকুর রয়েছে ৷ সেই পুকুরটি পূর্ণ খননের মাধ্যমে গভীর করা হলে আয়রণ মুক্ত পানি পাওয়া যাবে৷ পাম্পের সাহায্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী কাজে ব্যবহার করা যাবে বলে তিনি জানান ৷ তিনি হাসপাতালের জনবল হতে শুরু করে বিভিন্ন সমস্যা গুলো মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহনের জন্য বলবেন বলে জানান ৷ তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে আবর্জনা মুক্ত রাখার জন্য অনুরোধ করেন ৷ হাসপাতাল কমিটির বৈঠক নিয়মিত করার আহবান জানান ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version