অন্যান্য/সর্বশেষ/সারাদেশ রাষ্ট্রপতি দেশে ফিরেছেন by Jaintapur November 17, 2022 7 mins read Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসায় জার্মানি ও যুক্তরাজ্যে ২০ দিনের সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি, তার স্ত্রী রাশিদা খানম এবং সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি২০২) বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি গত মধ্যরাতে ঢাকার উদ্দেশ্য লন্ডন ত্যাগ করে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইজিপিসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। রাষ্ট্রপ্রধান স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশ্যে গত ২৯ অক্টোবর ভোররাতে ঢাকা ত্যাগ করেন এবং সেখান থেকে ৫ নভেম্বর লন্ডনে পৌঁছান। ৭৮ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছিলেন। জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন লন্ডন ও বার্লিনে তিনি স্বাস্থ্য পরীক্ষা করাতেন। সূত্র: বাসস 📸 Download News PhotoCard (1080×1080)Share this: Share on Facebook (Opens in new window) Facebook Share on X (Opens in new window) X Share this Facebook Messenger Twitter Pinterest Whatsapp Email Jaintapur Leave a Reply Cancel replyYour email address will not be published. Save my name, email, and website in this browser for the next time I comment. Δ Latest from Blog ২কেজি ৩২০গ্রাম হেরোইনসহ দুজন আটক, মোটরসাইকেল উদ্ধার ৪বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রীকে হ*ত্যা, স্বামীর যাবজ্জীবন ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা এবং উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ ইংরেজি বিভাগ খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় বাথরুম থেকে শিক্ষার্থী উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে পরিবেশবান্ধব ইটের ব্যবহার বৃদ্ধি বিষয়ক ময়মনসিংহে মতবিনিময় সভা ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে বর্ণাঢ্য জশনে জুলুছ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ইয়াবাসহ আটক মাদক কারবারি কে কারাদণ্ড ও অর্থদন্ড রোমের হোটেল বিতর্ক : সেই কক্ষে ছিলেন না জেমস