////

উজানের ঢলে গোমস্তাপুরে ডুবেছে সাড়ে ৪০০ বিঘা ধান, আগাম কাটতে বাধ্য কৃষক

9 mins read

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেছে প্রায় সাড়ে ৪০০ বিঘা জমির আধাপাকা ধান। মঙ্গলবার (৫ মে) দুপুর পর্যন্ত টানা তিন দিনের বৃষ্টিপাত ও উজানের পানির চাপে উপজেলার সীমান্তবর্তী রাধানগর ইউনিয়নের বিল তিলনা, তিলকুচ, সুখডোবা ও গুমরোহিল এলাকায় বিস্তীর্ণ ধানক্ষেত প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬০ হেক্টর জমির ধান পানির নিচে চলে গেছে।

হঠাৎ পানি বৃদ্ধিতে চরম ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। অনেকেই বাধ্য হয়ে আধাপাকা ধান আগেভাগেই কেটে ঘরে তুলছেন। তবে একযোগে ধান কাটার কারণে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। ফলে ধান কাটার মজুরি কয়েকগুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা।

স্থানীয় কৃষক সরিফুল ইসলাম জানান, সুখডোবা বিলে তার ১০ বিঘা জমির ধান আবাদ ছিল, যার মধ্যে আড়াই বিঘা ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে। শ্রমিক না পাওয়ায় বাকি ধান কাটতে হিমশিম খাচ্ছেন তিনি।

অন্যদিকে কৃষক সালাম দিয়ে আলী বলেন, তার ১০ বিঘার মধ্যে মাত্র এক বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ধান এখনো মাঠেই রয়েছে। প্রতি বিঘা ধান কাটতে শ্রমিকদের জনপ্রতি প্রায় ১ হাজার টাকা দিতে হচ্ছে। এর সঙ্গে নৌকা ভাড়া যুক্ত হওয়ায় পরিবহন খরচও বেড়ে গেছে দ্বিগুণ।

কৃষি বিভাগ জানায়, উজানের পানির চাপ সামাল দিতে বিল এলাকায় অস্থায়ী মাটির বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতি কমাতে দ্রুত ধান কেটে নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন বলেন, পরিস্থিতি উদ্বেগজনক। উজানের ঢলে ধানক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কৃষকদের পাশে থাকার চেষ্টা করা

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version