
ভৈরব প্রতিনিধি :: ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুতির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পয়েন্ট ম্যান কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে রেলওয়ে পূবর্বাঞ্চলীয় বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান । তিনি আরো জানান আগামী ২ কার্য দিবসের মধ্য৷ কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। আজ মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় চট্রগ্রামগামী মেইল ট্রেনটির ১ টি বগির ২ টি চাকা লাইনচ্যুতির ঘটনা ঘটে। এর ফলে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছে রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি ৭ উদ্ধার করলে ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রামগামী ঢাকা মেইল ট্রেনটি ভৈরব স্টেশনের ১ নম্বর লাইন থেকে ২ নম্বর লাইনে ক্রসিং করার সময় আউটার এলাকায় একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে রেললাইনটি সম্পূর্ণ ব্লক হয়ে পড়লে ওই রুট দিয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েছে বেশ কিছু ট্রেন ভৈরব স্টেশনে রেললাইন অবরুদ্ধ থাকায় বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। কক্সবাজার এক্সপ্রেস ও ঢাকাগামী এগারোসিন্দুর এক্সপ্রেস আটকা পড়ে আছে। এছাড়া কিশোরগঞ্জগামী এগারোসিন্দুর, সিলেটগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী চট্টগ্রাম মেইল ও তূর্ণা নিশীথা এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেন যাত্রাপথে আটকা পড়েছে।
দুর্ঘটনার পরপরই আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে সকাল ৭টায় একটি উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) ঘটনাস্থলে পৌঁছেছে। রেলওয়ে প্রকৌশলী ও কর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। ভৈরব রেলওয়ে ষ্টেশন মাষ্টার ইউসুফ জানান ৭ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।


