
রাজবাড়ীর বিভিন্ন বাজারে ৪৩ কেজিতে মন না দেওয়ায় ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে পেয়াজ ক্রয় করছেনা, এদিকে পেয়াজ বিক্রি বন্ধ থাকায় কালুখালীর রতনদিয়া বাজারের সকল ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে কৃষকরা বিক্ষোভ মিছিল করেছে।
পেয়াজ বিক্রি বন্ধ থাকায় চরম ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। এতে করে কৃষকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। কৃষকরা বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন।
আজ বুধবার (৬ মে ) সকাল থেকে দফায় দফায় মিছিল করেছে পেয়াজ বিক্রি করতে আসা কৃষকগন। বাজারে পেয়াজ বিক্রি করতে আসা কৃষকদের অভিযোগ তারা অতিরিক্ত (ধলতা) পেয়াজ দিবেনা, তাই ব্যবসায়ীরা জোট বন্ধ হয়ে পেয়াজ কেনা থেকে বিরত রয়েছে। একই সাথে প্রশাসনের দুর্বলতাকেই দায়ী করছেন তারা।
রাজবাড়ী জেলা পেয়াজের জন্য বিখ্যাত দেশের এক তৃয়াংশ পেয়াজের যোগান দিয়ে থাকে এই জেলার কৃষকগন। পেয়াজের ন্যায্য মূল্য, সঠিক ওজনে বিক্রি করার মাধ্যমে সরকারের নীতিমালা বাস্তবায়ন চায় এ জেলার কৃষকগন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মেজবাহ উদ্দিন মোবাইল ফোনে বলেন সচেতনতার জন্য মাইকিং করা হয়েছে বাজারে গিয়ে ব্যবসায়ী ও কৃষকদের সাথে কথা বলেছি আমরা। এটা নিয়ে আমরা আবারো বসব কৃষকদের ন্যায্য দাবী বাস্তবায়নের জন্য।


