////

সারী নদী পার হতে গিয়ে যুবক নিখোঁজ

12 mins read

সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদীর মুখে সাঁতার কেটে পার হওযার সময় বাংলাদেশী যুবক নিখোঁজ হয়৷

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৩ জুলাই রবিবার দুপুরে ২টায় ভারত কাজ শেষে বাড়ী ফিরছেন তিন যুবক ৷ তারা ৫জন শ্রমিক গত ১২ / ১৩ দিন পূর্বে সীমান্ত অতিক্রম করে ভারতের কামসিং নতুন বস্তি এলাকায় রাজ মিস্ত্রী কাজে যান৷ তারা হলেন জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউপির ভিত্রিখেল (ইন্দ্রকোনা) গ্রামের ফয়জুল হকের ছেলে জাহাঙ্গীর (২৮), একই ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের ইজ্জ্বত উল্লার ছেলে শাহান (১৭), ভিত্রিখেল গ্রামের নুরুল হকের ছেলে ফাহিম (২০), ভিত্রিখেল পশ্চিম গ্রামের তহিদুর রহমানের ছেলে সাদিকুর রহমান (২০) এবং দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামের ওসমান (৩৮) ৷

এলাকার বাসিন্ধা নুরুল ইসলাম, জামান মিয়া, বিলাল আহমদ বলেন, দুপুর ২টায় ভারত হতে কাজ শেষে বাড়ী ফিরছিলেন তিন যুবক ৷ তারা ভারত সীমান্তের লক্ষীবাবুর ঘাট হতে বাংলাদেশ সীমান্তের ইউনুছের ঝুম নামক ঘাটের উদ্যেশে সাঁতার কেটে রওয়ানা দেয় ৷ এসময় ফাহিম ও ওসমান নদীপার হতে আসতে পারলেও পানির স্রোতে সাদিকুর রহমান (২০) সারী নদীর পানিতে তলিয়ে যায়৷

যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি বেলা ৫টায় ছড়িয়ে পড়ে ৷ পরবর্তীতে ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল, ইন্সপেক্টার (তদন্ত) মো. আব্দুর রব , ১৯ বিজিবির লালাখাল ক্যাম্প কমান্ডার মুক্তার চৌধুরী ঘটনাস্থলে ১৩০১ তেলেঙ্গা পিলার এলাকায় সাদিকুর রহমানের অনুসন্ধান চালান ৷
এরিপোর্ট লেখা পর্যন্ত সাদিকুর সন্ধান পাওয়া যায়নি ৷

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি ৷ নিখোঁজের বিষয়টি নিশ্চিত হয়েছি ৷ তবে অন্ধকার সীমান্ত এলাকা হওয়ার কারনে রাতে উদ্ধার কার্যক্রম করা সম্ভব হচ্ছে না ৷ লালাখাল বিজিবি ক্যাম্পের কমান্ডার মুক্তার চৌধুরী এবিষয়ে বলেন, ঘটনার সংবাদ পেয়ে নিখোঁজের অনুসন্ধান চালাচ্ছি ৷ ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর দেননি৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version