
আগামী ১৬ আগস্ট জাতীয় মৎস্য দিবসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কটিয়াদীতে আগমন উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়েছে।
শনিবার (১৫ আগস্ট ) কটিয়াদী উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-২(কটিয়াদী পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।
আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন উপজেলায় বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন,সৈয়দ শামসুল আরেফিন তারা,শফিকুর রহমান বাদল,জসীম উদ্দিন মেনু,সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল,যুগ্ন সম্পাদক মাহফুজুর রহমান মিঠু,শফিকুল ইসলাম ফুলু,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুব আলম মাসুদ,রফিকুল ইসলাম সেতু,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তফছিরুল হাসিব সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
আনন্দ মিছিলে বক্তারা বলেন, আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে ইতোমধ্যে প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে পরিণত করার জন্য জেলা ও উপজেলায় সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং জেলা- উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়বাদী দল(বিএন পি)র আগমনের মধ্য দিয়ে এই উৎসবের পূর্ণতা পাবে।


