////

ইসলামিয়া কলেজে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে কেডিএ চেয়ারম্যান মনা : আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার

25 mins read

সার্বিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং পরিকল্পিত খুলনা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, বৃক্ষ আমাদের পরম বন্ধু। আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান অক্সিজেন আমরা গাছ থেকেই পাই।

খুলনাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন এবং পুরোপুরি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পরিবেশের উন্নয়ন অপরিহার্য। এই লক্ষ্যে পরিকল্পিত নগরায়ণের পাশাপাশি সবুজায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর সরকার বছরে অন্তত ৫ কোটি করে আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছের চারা রোপণের একটি যুগান্তকারী কর্মসূচি গ্রহণ করেছেন। একে তিনি কেবল সরকারি কর্মসূচি নয়, বরং একটি জাতীয় আন্দোলন। কেডিএ’র আওতাধীন এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও আবাসিক এলাকা, ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গন বৃক্ষ রোপন করা হবে। শুধু গাছ লাগানোর আনুষ্ঠানিকতা নয়, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়াই আমাদের মূল অঙ্গীকার।

আজ শনিবার (১৫ জুলাই) বেলা ১১টার দিকে খুলনা ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।মহানগর বিএনপি’র সভাপতি এসএম শফিকুল আলম মনা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানো উচিত। শুধু চারা রোপণ করলেই হবে না, বরং প্রতিটি চারার সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। খুলনার পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের ওপর গুরুত্ব অপরিসীম।তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্যহীনতা রোধে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। শুধু সরকারি উদ্যোগে নয়, বরং নগরীর সর্বস্তরের জনসাধারণ, শিক্ষার্থী এবং বিভিন্ন যুবসংগঠনকে নিজ উদ্যোগে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএ চেয়ারম্যান।এসময়ে কলেজটির শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা ইসলামিয়া কলেজটির পরিচালনা পর্ষদের সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ খুলনার সাবেক সভাপতি এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনা জেলা শাখার সভাপতি ডা. মো. রফিকুল হক বাবলু, কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশীদ হাওলাদার, সহকারী অধ্যাপক ড. মো. জাকারিয়া, মো. মাসুদ আমীর, সৈয়দ হুমায়ুন কবীর, শ ম মোকাররম হোসেন, শাহীনা পারভীন, আনোয়ার হোসেন, সালমা জেসমিন, তানজিলা খাতুন, মো. ফারুক হোসেন, মনোদীপ মন্ডল, মো. গোলাম ফারুক, সুকৃতি মন্ডল, মানবিন্দু রায়, মো. ইকবাল হোসেন, মো. জাহিদ আমীর, প্রভাষক সুশান্ত কুমার মন্ডল, মো. সালাউদ্দিন ও আশিষ সরকার। বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনের পর কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনাকে সম্মাননা স্মরক প্রদান করেন কলেজ কর্তৃপক্ষ।পরে কলেজ চত্বরে নগরীর ১৬নং ওয়ার্ড বিএনপি’র পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছিলেন বিশিষ্ট চিকিৎসক রফিকুল হক বাবলু, সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক জাকির ইকবাল বাপ্পি, বিএনপি নেতা সাজ্জাদ আহসান পরাগ, ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক শওকত আলী বিশ্বাস লাবু শওকত আলী বিশ্বাস লাবু, মোহাম্মদ হাফিজুর রহমান, মফিজুর রহমান, হায়দার আলী, ওয়াহিদুর রহমান অর্ঘ্য, আবুল হোসেন, মর্তুজা কামাল চঞ্চল,  সাইফুল ইসলাম সেফুল, আলী হায়দার মিলন, আব্দুস সালাম, বাবলুর রহমান বাবু, মোঃ নিজাম উদ্দিন, সরোয়ার মোল্লা, নাহিদুল ইসলাম অনু, ইমরান হাওলাদার, ইঞ্জিনিয়ার আকরাম হোসেন, নুরুল ইসলাম, যুবদল নেতা  আলামিন দেওয়ান, ইমামুল মোসাদ্দেকীন মোহর ও আনিসুর রহমান আরমান হোসেন প্রমুখ।বৃক্ষরোপনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কণিষ্ঠপুত্র দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version