/////

ওসমানিনগরে রাস্তার পাশ হতে লাশ উদ্ধার করেছে পুলিশ

5 mins read

সিলেটের ওসমানিনগর থানা পুলিশ ২টা ৩০ মিনিটের সময় ৪নং বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামের কবরস্থানের পূর্ব পাশে উচা ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে হতে একজন অজ্ঞাতনামা পুরুষ লোকের মৃত দেহ পাওয়া যায়।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় মৃত ব্যক্তির পরিচয় সনাক্তকালে জানা যায় মুত ব্যক্তি ওসমানিনগর থানার লাল কৈলাশ গ্রামের রাজেন্দ্র শব্দকর এর ছেলে বজেন্দ্র শব্দকর (৫৫) ।

পরে থানা পুলিশের এস আই মিল্টন দে বিপিএম মৃতের আত্মীয়-স্বজনদের মাধ্যমে লাশ সনাক্ত করেন এবং মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত পূর্বক ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

স্থানীয় ভাবে জানা যায় বজেন্দ্র শব্দকর একজন ব্যাটারী চালিত অটোরিক্সার চালক ছিলেন। কি কারনে ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত শুরু করেছে ।

বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version