/////

শ্রীমঙ্গলে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ

7 mins read

শ্রীমঙ্গলে পুষ্টি বিষয়ক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুন) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মুহাম্মদ লিটন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) একে এম ফজলুল হক।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এর পর অতিথিরা সবাই উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version