গোয়াবাড়ীতে অভিযান পরিচালনা করে পাথর জব্দ

7 mins read

অবৈধ ভাবে প্রশাসনের নিষেদাজ্ঞা অমান্য করে জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউপির গোয়াবাড়ী এলাকা হতে পাথর উত্তোলন করছে একটি প্রভাবশালী পাথর খেকু চক্র। অবশেষে উপজেলা প্রশাসন অভিযানে পরিচালনা করে। এসময় উত্তোলিত পাথর জব্দ করা হয়। পরে নিলামে ১ লক্ষ ৪১ হাজার টাকায় বিক্রয় করা হয়।

স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে ৩০ মার্চ বুধবার দুপুর ১টায় উপজেলার গোয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যজিষ্টেট ও সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী। এসময় আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক দিদার সহ পুলিশের একটি টিম। অভিযান পরিচালনা কালে গোয়াবাড়ী এলাকা হতে প্রচুর পাথর জব্দ করা হয়।

বেলা ২টায় জব্দকৃত পাথর প্রকাশ্যে নিলামে ১লক্ষ ৪১ হাজার টাকায় বিক্রয় করা হয়। সেই সাথে নিলামে ক্রেতা পাথর ব্যবসায়ী আবুলকে সকাল ৮টা হতে বিকাল ৬টার মধ্যে নিলামের পাথর নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ অভিযান পরিচালনা করে বেশ কিছু পাথর জব্দ করা হয়। এখন হতে নিয়মিত গোয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হবে। জব্দকৃত পাথর নিলামে বিক্রয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version