জৈন্তাপুরে জনতার সহায়তায় ১২টি ভারতীয় মহিষ আটক করেছে পুলিশ, মামলা দায়ের

25 mins read

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও জনতার সহায়তায় ১২ টি ভারতীয় মহিষ আটক, অজ্ঞাত চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দায়ের, আহত ১ ৷

এলাকাবাসী ও পুলিশ সূত্রে যানাযায়, রবিবার (১৩ আগষ্ট) দিবাগত রাত অনুমান ১০ টায় জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ২নং লক্ষীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের নিজস্ব রাস্তা দিয়ে উপজেলা চিহ্নিত চোরাকারবারী দলের সদস্যরা চোরাই পথে নিয়ে আসা ১২টি মহিষ রাস্তা দিয়ে নিয়ে যায় ৷ এসময় চোরাই মালামাল তাদের ব্যক্তিগত রাস্তা দিয়ে না নেওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে মো. হাসান (৩০) বাঁধা দেন ৷

এসময় চোরাকারবারীরা কোন কিছু তোয়াক্কা না করে মো. হাসান কে মাটিতে ফেলে তার উপর দিয়ে মহিষ নিয়ে যায় ৷ তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ঘটনা দেখতে পেয়ে চোরাকারবারীদের ধাওয়া করে লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা হতে ১১টি মহিষ আটক করেন ৷ এদিকে মুক্তিযোদ্ধা পরিবার ১টি মহিষ আটক করে ৷

এদিকে ইউপি সদস্য নজির আহমদ জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবরদেন ৷ এদিকে মহিষ আটকের খবরপেয়ে শ্রীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠে ৷ এদিকে পরিস্থিতি ত্রিমুখি আকার ধারন করলে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স নিয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম, সহকারী কমিশনার (এসিল্যান্ড) রীপামনি দেবী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম ইউপি সদস্য নজির আহমদ, ইউপি সদস্য আব্দুস সালাম সহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত হয়ে গ্রামবাসীর সাথে আলোচনা করে পরিস্থিতি শান্ত করেন ৷

গ্রামবাসীর অভিযোগ করে বলেন, দীর্ঘদিন হতে চোরাকারবারীরা আমাদের গ্রামের বিভিন্ন পথ অবলম্বন করে আমাদের ফসলী জমির ফসল বিনষ্ট করে রাতের আধাঁরে তাদের ব্যবসা পরিচালনা করছে ৷ বিষয়টি নিয়ে গ্রামবাসীর পক্ষ হতে বিজিবিকে জানালে কিংবা গরু মহিষ পাচারের সময় বিজিবিকে ফোন দিলে তারা আসে না ৷ বরং ফোন দেওয়ার কিছুক্ষনের মধ্যে ফোন দাতার নাম্বার চোরাকারবারিদের নিকট চলে আসে ৷ সেই নাম্বার নিয়ে চোরাকারবারীরা ফোন দাতাকে হুমকী ধমকী দিয়ে যায় ৷ আমরা বাঁধা দেয়ার কারনে তারা মো. হাসান কে মাটিতে ফেলে তার উপর দিয়ে মহিষ নিয়ে চলে যায় ৷ আমরা গ্রামবাসী মহিষ আটক করলে কোন কিছু বুঝে উঠার আগে গ্রামবাসীকে সান্তনা না দিয়ে বিজিবি মহিষ নিয়ে যাওয়ার চেষ্টা চালায় ৷ আমরা গ্রামবাসী বাঁধা দিয়েছি ৷ অপরদিকে আমাদের আহত হাসান কে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন ৷

এদিকে পুলিশ সহ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পরিদর্শন করে ঘটনা সম্পর্কে জানেন এবং পুলিশকে ঘটনায় জড়িতদের খোঁজে বের করে মামলার নির্দেশ দেন ৷ এসময় গ্রামবাসী আটক মহিষ পুলিশের হাতে তুলে দেন ৷ পরে পরিদর্শনকারীরা আহত মো. হাসানের চিকিৎসার খোঁজ খবর নেন ৷ এদিকে এঘটনায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ মহিষ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদে মামলা দায়ের করে ৷

ইউপি চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, চোরাচালান আমার ইউপির সীমান্ত এলাকায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ৷ ইতোপূর্বে আমরা উপজেলা প্রশাসন বরাবরে লিখিত স্মারকলিপি দিয়েছি ৷ কিন্তু কোন কাজ হচ্ছে না ৷ সীমান্ত এলাকা চোরাকারবারীদের দখলে ৷ চোরাকাবারে বাঁধা দিলে আমার নিরীহ জনগনের উপর মিথ্যা মামলা সহ হামলা চালানো হয় ৷ অনেক সময় বাঁধা প্রদানকারীদের ধরে নিয়ে চোরাকারবারীদের টর্চারসেলে নির্যাতন করা হয় ৷ আমি এমন ঘটনার নিন্দা জানাই ৷ ট্রাস্কফোর্স গঠন করে জনগনের নিরাপত্তার স্বার্থে নিয়মিত অভিযান পরিচালনার জন্য উপজেলা প্রশাসনের কাজে জোর দাবী জানাচ্ছি ৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল বশিরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই ৷ পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রন করি ৷ পুলিশকে সুষ্ট তদন্ত পূর্ব জড়ীতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেই ৷ ট্রাস্কফোর্স গঠন বিষয়ে উর্দ্বতন কর্তৃপক্ষকের অনুমতি চাওয়া হবে ৷

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, জনতার সহায়তায় আমরা ১২টি ভারতীয় মহিষ আটক করি ৷ আহত মো. হাসান এর সুচিকিৎসার খোঁজ খবর রাখা হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ বাদী হয়ে চোরাকাবারীদের বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে ৷ এছাড়া জৈন্তাপুর ইউপির সীমান্ত এলাকার বাসিন্ধাদের জন্য এশিয়ান হাইওয়ে সড়কে পুলিশের টহল আরো বৃদ্ধি করা হবে ৷ পুলিশকে চোরাচালান সহ যে কোন তথ্য দিয়ে সহায়তা করা হলে শতভাগ গোপনীয়তা বজায় রেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version