
বিয়ানীবাজারের শেওলা- সুতারকান্দি স্থলবন্দর হয়ে বাংলাদেশী এক মোটরসাইকেল আরোহীর অবৈধ প্রবেশ নিয়ে ভারত জুড়ে তুলকালাম শুরু হয়েছে।
গত বুধবার বিকালে এ ঘটনা ঘটে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। অবশ্য ভারতের করিমগঞ্জ থানার পুলিশ বাংলাদেশী যুবককে আটক করতে না পারলেও ওই যুবকের ব্যবহৃত মোটরসাইকেল এবং তার সঙ্গে থাকা ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে ভারতের করিমগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃত ব্যাগ থেকে মেয়াদ উর্ত্তিন একটি পাসপোর্ট ও আরো কিছু কাগজ পত্র জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজারের শেওলা স্থলবন্দরের ১৩৬২নম্বর পিলারের জিরো পয়েন্ট ও ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা ও থানার সুতারকান্দিতে বিজিবি ৫২ ও বিএসএফ এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে ভারতীয় নানা গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। তবে ঘটনার সত্যতা জানতে বিজিবি ৫২-এর সিইও এর মোবাইল ফোনে একাধিক বার ফোন করলে সংযোগ পাওয়া যায়নি।
সেখানকার সীমান্ত রক্ষার দায়িত্ব থাকে বড়গ্রাম কোম্পানী কমন্ডারের সরকারি মোবাইলে কল দিলে কল রিসিভ করে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। এমনকি নিজের নামও জানাতে চাইলে তা জানানি ঐ কর্মকর্তা।
এর পূর্বেও অনুরূপ ভাবে সীমান্ত এলাকা টপকিয়ে বিএসএফ ও বিজিবিদের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দুটি বিলাসবহুল পাজারো গাড়ি বাংলাদেশে প্রবেশ করে। দীর্ঘদিন পরে ওই বিলাসবহুল গাড়িগুলো সিলেট শহর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
গতকাল বুধবার (২৮ জুন) সীমান্ত এলাকায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


