///

মরহুম আশেকুর রহমান বাবুলের স্মরণে শোকসভা

6 mins read

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন আ’লীগের ২২ বছরের সাবেক সভাপতি মরহুম আশেকুর রহমান বাবুলের স্মরণে শোকসভা হয়।

সোমবান বিকেলে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। স্বরণ সভায় সভাপতিত্ব করেন মরহুম আশেকুর রহমান বাবুল স্মৃতি পরিষদের আহবায়ক প্রবীন আ.লীগ নেতা মহির উদ্দীন মন্ডল।

এসময় উপস্থিত বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাবেক সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম সোলায়মান আলী, জেলা আ’লীগের উপদেষ্টা সদস্য সাবেক অধ্যক্ষ খাজা সামছুল আলম, যুগ্ন-সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, ত্রাণ-বিষয়ক সম্পাদক মাহামুদ হাসান হিমু, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শহীদ ইকবাল সদু, পাঁচবিবি উপজেলা আ’লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, সাধারন সম্পাদক ও কুসুম্বার ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, পৌর আ.লীগ সভাপতি এস, কে আব্দুল হক, জেলা মহিলা আ.লীগ সম্পাদিকা সাবিনা চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সম্পাদক রমজান আলী সরদার, প্রায়ত নেতার ছেলে সাবেক ছাত্রলীগ নেতা শাহরিয়ার রহমান সৈকত।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version