/////

কোম্পানীগঞ্জে চোরাই মালামাল উদ্ধার, ৫ চোর গ্রেফতারসহ ৯ জন আসামি গ্রেফতার

9 mins read

বুধবার (৪ মে) রাত সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মঞ্জুর রহমান সঙ্গীয় ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানাধীন পাড়ুয়া এলাকা হতে পাড়ুয়া মাঝপাড়া গ্রামের মো. হারুন চৌধুরীর ছেলে মো. আকাশ চৌধুরী(২৫), বাবুল মিয়ার ছেলে সুমেল আহমেদ(২০), পাড়ুয়া লামাপাড়া গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন(২৩), নিজাম উদ্দিনের ছেলে লায়েক আহমদ(২৬), পাড়ুয়া কালাসাদক গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মোঃ ফুয়াদ মিয়া ওরফে গুলি কামাল (২০) কে গ্রেফতার করা হয়।

আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে ৩টি সিলিং ফ্যান, ১টি পানির মটর উদ্ধার করা হয়। মামলার বিবরণীতে ডানা যায় ২২ এপ্রিল পাড়ুয়া গ্রামের হুমায়ুন রশিদ চৌধুরী স্কলার্স হোম কিন্ডার গার্টেনের ১২টি সিলিং ফ্যান এবং ১টি পানির মটর পাম্প চুরি হয়। চুরির ঘাটনায় মামলা দায়ের করা হলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আসামিদেরকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তারা চুরি করে মর্মে স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিত্বে তিনটি ফ্যান ও একটি পানির মটর পাম্প উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আটককৃতরা চিহ্নিত মাদকসেবী এবং চোর বলিয়া জানাযায়৷ ধৃত আসামি আকাশ চৌধুরীর ও সুমেলের বিরুদ্ধে ৩টি চুরি ও ১টি মাদক মামলা রয়েছে।

এছাড়া এএসআই মোখলেছুর রহমান, এএসআই মোফাজ্জল হোসেন পৃথক অৎবিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৩জন এবং এসআই জনার্দন তালুকদার অভিযান পরিচালনা করে ১ জন নিয়মিত মামলার আসামি গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের মিডিয়া সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version