////

ভৈরবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ইয়াবাসহ ৪মাদক কারবারি আটক

8 mins read

ভৈরবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ইয়াবাসহ ৪ মাদক কারবারি কে আটক করা হয়েছে।

আটক কৃতরা হলো ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার শান্তি নগর গ্রামের জালাল উদ্দিনের পুত্র সাগর হোসেন হৃদয়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলীয়াপাড়া সুরমা গ্রামের চেরাগ আলীর পুত্র বিল্লাল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার কান্দাপাড়া চরলালপুর গ্রামের সন্তোষ চন্দ্র দাসের পুত্র আবির দাস ও নেত্র কোণা জেলার কেন্দুয়া উপজেলার বেকুরহাটি গ্রামের মোঃ মানিক মিয়ার পুত্র শাকিল মিয়া।

ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে ভৈরব থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩ টি মামলা দায়ের করেছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার দুপুর থেকে বিকাল ৫ টা পর্যন্ত ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব সিলেট বাসষ্ট্যান্ড ও সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় পৃথক ৩ টি অভিযান চালিয়ে প্রথমে সিলেট বাসষ্ট্যান্ডে একটি সিএনজিতে অভিযান চালিয়ে সাগর হোসেন হৃদয় কে ৪ কেজি গাজাঁসহ আটক করা হয়।

পরে নাটাল টোলপ্লাজা এলাকায় ঢাকাগামী একটি যাত্রী বাহী বাসে অভিযান চালিয়ে ৮ কেজি গাজাঁসহ বিল্লাল মিয়া কে এবং একস্থানে অভিযান চালিয়ে বাইক থেকে ৬ শ পিচ ইয়াবাসহ আবির দাস ও শাকিল মিয়া কে আটক করে মোট ১২ কেজি গাঁজা ও ৬ শ পিচ ইয়াবাসহ উদ্ধার করে জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version