//

হবিগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

5 mins read

হবিগঞ্জ লাখাই সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় দুমড়ে মুচড়ে গেছে সাইকেল দুটি। নিহতরা হল, লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র নজরুল ইসলাম তুফান (২৪) এবং একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র স্বাধীন মিয়া (২৫)। বিষয়টি নিশ্চিত করেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।

তিনি জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে প্রয়োজনীয় কাজ শেষে বাড়ি ফিরছিল নজরুল ইসলাম তুফান নামে ওই যুবক। সে ইন্টারনেট সেবা দেয়া প্রতিষ্ঠান কার্নিভালে কর্মরত ছিল। পথিমধ্যে ভাদিকারা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় স্বাধীন মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সোমবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একই গ্রামের দুইজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version