//

কিশোরগঞ্জ জেলা আ.লীগের সভাপতি আর নেই

7 mins read

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামরুল আহসান ওরফে শাহজাহান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

সোমবার ভোর সাড়ে চারটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।এর আগে হঠাৎ কামরুল আহসান অসুস্থ বোধ করলে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হয়। ঢাকায় নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ছয় ছেলে, আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কামরুল আহসান মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন।

কামরুল আহসানের ছেলে মাহমুদুল আহসান বলেন, বাদ জোহর জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণে কামরুল আহসানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে জেলার মিঠামইনের মহিষার কান্দি গ্রামের নিজ বাড়িতে পারিবারিক কবর স্থানে তাঁকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version