

শ্রীমঙ্গলের কৃতি সন্তান সাংবাদিক, সংগঠক ও মানবাধিকার কর্মী মোঃ আবেদ আহমেদকে সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্বর্ণপদক ২০২২ প্রদান করেন, ভারত সরকার অনুমোদিত ও আসাম সরকার তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে সনদ প্রাপ্ত সামাজিক সংগঠন মায়ারানী দেবী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ট্রাস্ট ও বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ সংস্থা।
বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য প্রতি বছর মায়ারানী দেবী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড স্বর্ণপদক ২০ জনকে প্রদান করা হয় এবং যৌথ উদ্যোগে এই পদক দীর্ঘ ১৮ বছর যাবত প্রদান করে আসছে সংস্থাটি।
ভারতের আসাম করিমগঞ্জে অনুষ্ঠিত মায়ারানী দেবী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল এ্যাওয়ার্ড আন্তর্জাতিক সাংস্কৃতিক মহাসভা ২০২২ অনুষ্ঠিত হয়, অংশগ্রহণ করেন বাংলাদেশ, ভারত, নেপাল, কানাডা ফিলিপাইন থেকে আগত কবি সাহিত্যিক সাংবাদিক এবং সংস্কৃতিমনা অসংখ্য গুণীজন ৷ তাদের অংশগ্রহণে ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুইদিন ব্যাপি গান কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝমকালো আয়োজনের মধ্য দিয়ে কবি নীহার রঞ্জন দেবনাথের রচনায় মানবধর্ম পঞ্চম একক কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়৷ বইটির প্রচ্ছদ করেছেন শ্রীমঙ্গলে কৃতি সন্তান আবেদ আহমেদ। দীর্ঘ ১৮ বছর যাবত উক্ত মহাসভা আয়োজন করেন মায়ারানী দেবী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ট্রাস্ট ও বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ ভারত।


