

আন্তঃদেশীয় ইস্ট হিমালয়ান র্যালিতে অংশগ্রহণকারী ইউরোপের বিভিন্ন দেশ হতে ১৮টি ক্ল্যাসিক গাড়িসহ ৪০(চল্লিশ) বিদেশি পর্যটক তামাবিল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করেন।
র্যালিতে অংশগ্রহণকারী গাড়ি গুলোর ইউরোপ, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক কারনেট সুবিধা রয়েছে।
কার র্যালিতে অংশগ্রহণকারী পর্যটকগণ বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্পট (মৌলভীবাজার, গাজীপুর, পাবনা জেলার পর্যটন স্পট) ভ্রমণ পূর্বক ১১ নভেম্বর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনঃরায় ভারতে প্রবেশ করবে । বাংলাদেশে প্রবেশে তামাবিল পোষ্ট তাদের বরণ করা হয় ৷

