////

জৈন্তাপুরে ২ লক্ষাধিক টাকার ভারতীয় কম্বলসহ চোরাকারবারি আটক

5 mins read
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় কম্বলসহ ১ব্যক্তিকে আটক করে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১১টায় জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসানের নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পর্যটকবাহী মনোহরদী পরিবহনের ১টি বাসে তল্লাশি করে ১০২টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারগাঁও কাজিপাড়া এলাকায় মৃত শামসুদ্দিনের ছেলে মো. আনোয়ার হোসেন (৫০) বাসগাড়ী হতে থেকে আটক করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, চোরাচালান ও সরকারি শুল্ক ফাঁকির অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version