ধর্মপাশায় বাঁধ ভেঙে ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়েছে ৯৬৫ হেক্টর বোরো জমি

8 mins read

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও ফসলরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় আজ শুক্রবার (৮এপ্রিল) বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলার মোট ৯৬৫হেক্টর বোরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। তবে নতুন করে বাঁধ ভেঙে যাওয়ার কোনো ঘটনা ঘটেনি। ঢলের পানি স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষিবিভাগ।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে. গত ২ এপ্রিল সকালে পাশের তাহিরপুর উপজেলার নজরখালী ফসলরক্ষা বাঁধটি ভেঙে গিয়ে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি টাঙ্গুয়ার হাওরে ঢুকে পড়ে। এতে করে আজ শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত ধর্মপাশা উপজেলার সীমানায় থাকা টাঙ্গুয়ার হাওরে ৪৫০হেক্টর, ছড়ার বিলে ১০০হেক্টর, শ্যামসাগর হাওরে ১০০হেক্টর, কসম বিলে ৫০হেক্টর, ও মুক্তারখলা হাওরে ৫০হেক্টর বোরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া গত মঙ্গলবার (৫এপ্রিল) বিকেল তিনটার দিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলার কয়রানী হাওরে ৩০হেক্টর ও একই দিন বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের ডোবাইল ফসলরক্ষা বাঁধটি ভেঙে গিয়ে ১৮৫হেক্টর বোরো জমির ধান পানিতে তলিয়ে যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, তিনদিন ধরে আবহাওয়া ভালো। ঝলমলে রোদ। বৃষ্টিও নেই। পাহাড়ি ঢলের পানিও স্থিতিশীল রয়েছে। তিনি আরও বলেন, এ উপজেলার ৩১হাজার ৮৫০হেক্টর বোরো জমির মধ্যে শুক্রবার বিকেল পর্যন্ত ৯৬৫হেক্টর বোরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া শুক্রবার পর্যন্ত ৪৯৮হেক্টর জমির ধান কাটা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version