

জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় শের-ই বাংলা গার্লস একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে আসামপাড়া এলাকায় নারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ও চলিত শিক্ষাবর্ষে চালু হওয়া প্রতিষ্ঠানটি নতুন শিক্ষার্থীদের ভর্তি, বই বিতরণ ও পাঠদান কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করা হয়।
আনুষ্ঠানিক পাঠদান কার্যক্রম উপলক্ষ্যে আয়োজিত সূধী সমাবেশে আসামপাড়া গ্রামের শিক্ষানুরাগী মো. জাহিদ মিয়া সভাপতিত্বে অত্র প্রতিষ্ঠানের পরিচালক সাইদুল ইসলাম সাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন আসামপাড়া আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল জলিল, জৈন্তাপুর উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম বাবু, গোয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান পারভেজ, তমিজ উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা একাডেমির সাফল্য কামনা করে বলেন, আসামপাড়া এলাকার নারী শিক্ষার মান উন্নয়নে শের- ই বাংলা গার্লস একাডেমি বিশেষ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন ৷


