//

মধ্যনগরে জলমহালের তলা শুকিয়ে মাছ শিকার করায় তিনটি স্যালোমেশিন জব্দ

4 mins read

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার ছোটঘোড়া ডোবা জলমহালের পাড়ে তিনটি স্যালোমেশিন বসিয়ে অবৈধ ভাবে জলমহালটির তলা শুকিয়ে মাছ শিকার করায় ওই জলমহালটিতে অভিযান চালিয়ে তিনটি স্যালোমেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান আঁচ করতে পেরে মাছ শিকারের কাজে নিয়োজিত ১০/১৫জন লোক সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান আদালত পরিচালনা করেন। এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, মধ্যনগর থানার এএসআই কাজল মিয়া, মধ্যনগর বাজারের ব্যবসায়ী পলাশ চন্দ্র সরকার প্রমুখ। জব্দকৃত তিনটি স্যালোমেশিন স্থানীয় এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়৷

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version