////

শাবিপ্রবির পরিবহন প্রশাসক হলেন অধ্যাপক আনোয়ার হোসেন

4 mins read

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

বুধবার (৮ ফেব্রুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমান পরিবহন প্রশাসক ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সাথে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনকে পরিবহন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

দায়িত্ব গ্রহণের পর থেকে থেকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সব ধরনের ভাতাও অন্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন তিনি। এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

English version